অ্যামনেস্টির অভিযোগ, সিরিয়ার অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারো বন্দীকে গোপনে ফাঁসি দেওয়ার অভিযোগ তোলা অ্যামনেস্টির প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়েছে সিরিয়া সরকার।
সিরিয়ার বিচার মন্ত্রণালয় গতকাল বুধবার দাবি করে, অ্যামনেস্টির প্রতিবেদনটি পুরোপুরি অসত্য এবং তা আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশেই করা। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তোলে। ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানী দামেস্কের কাছের কুখ্যাত সেদনায়া কারাগারে গত পাঁচ বছরে ১৩ হাজার লোককে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তাঁদের অধিকাংশই বেসামরিক লোক ও প্রেসিডেন্ট বাশারের বিরোধী। অ্যামনেস্টির ভাষ্য, এ প্রতিবেদনের জন্য সাবেক কারারক্ষী, বন্দী ও কারা কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিচারের জন্য বন্দীদের প্রথমে একটি সামরিক আদালতে নেওয়া হতো। সেখানে মাত্র এক থেকে তিন মিনিটের মধ্যে বিচারকাজ শেষ হতো।