আইএস কি শেষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাশিয়া, তুরস্ক, ইরাক, সিরিয়া, কুর্দি বাহিনী এবং মার্কিন বিমানবাহিনীর হামলা বা আক্রমণে তথাকথিত মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংঘটন ইসলামিক স্টেট (আইএস) তাদের দখলে থাকা জমি হারাচ্ছে। সঙ্গে হারাচ্ছে যোদ্ধা এবং অর্থও। এসব কারণে সামনে চলে এসেছে একটি কথা, আর তা হলো আইএসের শক্তি কি দিন দিন কমে যাচ্ছে? এটা কি শেষ হয়ে যাচ্ছে? বিবিসির হেলেনা ম্যারিম্যান তা খুঁজে দেখার চেষ্টা করেছেন।

এ বছরের ১৩ আগস্ট সিরিয়ার মানবিজ শহরটির দখল হারায় আইএস। ওই এলাকায় থাকা এ জঙ্গিগোষ্ঠীর সর্বশেষ সেনার মৃত্যুর পরই শহরটি মুক্ত হয়। এরপর সেখানে আইএসের মৃত সেনাদের ভর্ৎসনা করেন স্থানীয় লোকজন। সেখানে একজন বৃদ্ধ নারীকে হাসতে হাসতে আয়েশি ভঙ্গিতে সিগারেট খেতে দেখা যায়। এমন দৃশ্য এ এলাকা আইএসের দখলে থাকার সময় কল্পনাও করা যেত না।
এরই মধ্যে কাবেন, আল-কারিয়াতিন, তিকরিত এবং ফাল্লুজাসহ কয়েকটি শহরের কর্তৃত্বও হারিয়েছে আইএস। প্রশ্ন হলো জঙ্গিগোষ্ঠীটি কতটুকু জায়গা হারালেন।
কনসালটেন্সি গ্রুপ আইএইচএস একটি মানচিত্র তৈরি করেছে। সেখানে তারা দেখিয়েছে, আইএসের নিয়ন্ত্রণে এখন কোনো কোন এলাকা রয়েছে। তারা বলছে, যে অঞ্চল আইএস হারিয়েছে এর পরিমাণ আপনি কীভাবে মাপবেন তার ওপর নির্ভর করে।

ওই গ্রুপের জ্যেষ্ঠ প্রিন্সিপাল বিশ্লেষক ফাইরাস আবি আলী বলেন, ‘যদি মরুভূমির অংশও ধরা হয় তবে নিজেদের নিয়ন্ত্রণ থেকে অর্ধেক এলাকা হারিয়েছে আইএস। কয়েক বছর আগেও এ এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে ছিল।’

সিরিয়ার মানবিজ শহরের দখল হারায় আইএস। এরপর একজন বৃদ্ধ নারীকে হাসতে হাসতে এভাবে সিগারেট খেতে দেখা যায়। এমন দৃশ্য আইএসের সময়ে অকল্পনীয়। ছবি রয়টার্স।
সিরিয়ার মানবিজ শহরের দখল হারায় আইএস। এরপর একজন বৃদ্ধ নারীকে হাসতে হাসতে এভাবে সিগারেট খেতে দেখা যায়। এমন দৃশ্য আইএসের সময়ে অকল্পনীয়। ছবি রয়টার্স।

কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো কোন কোন শহর হারিয়েছে। নিয়ন্ত্রণ হারানো মানবিজ শহরের কারণে তুরস্কে ঢোকার পথ বন্ধ হয়েছে। এর মানে হলো, এখন তাদের দলে ভেড়া বিদেশি সেনা, অস্ত্র ও গোলাবারুদ আসার পথ বন্ধ হয়ে গেল। এভাবে শহর হারানোর সোজা মানে হলো বিপুল পরিমাণ অর্থও হারানো।
ফাইরাস আলী আরও বলেন, ‘যখন আপনি কোন এলাকা এবং মানুষের নিয়ন্ত্রণ নিতে পারবেন তখন আপনি বিপুল অর্থ আয় করতে পারবেন। আপনি নিয়ন্ত্রিত এলাকার জনগণকে ভয় দেখিয়ে অর্থ আদায় করতে পারেন। তবে এলাকার নিয়ন্ত্রণ হারালে নগদ অর্থ হাতছাড়া হবে।’
এক হিসাবে এই বিশ্লেষক দেখান যে, আইএস তাদের নিয়ন্ত্রিত এক-তৃতীয়াংশ এলাকা হারিয়েছে। এর মানে তারা অর্থ কামানোর উপায়ও হারিয়েছে। ফাইরাস আলী বলেন, এভাবে চলতে থাকলে বলা যায়, ২০১৭ সালের শেষের দিকে আইএস পরাজিত হবে। এখন প্রশ্ন হলো, আইএস কি আবারও তাদের হারানো এলাকার দখল ফিরিতে নিতে পারবে? এটা নির্ভর করছে, তারা কতটুকু সহায়তা অন্যর কাছ থেকে পেতে পারে, তার ওপর।

হাসান হাসান সিরিয়ার যে শহর থাকতেন কয়েক বছর আগে তার দখল নেয় আইএস। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের তাহরির ইনস্টিটিউটের বিশ্লেষক হিসাবে কাজ করছেন। কয়েক বছর ধরে তিনি আইএস যোদ্ধাদের সঙ্গে অনলাইনে নিয়মিতই কথা বলছেন। তিনি জানালেন, ‘আইএসের সদস্যরা সত্যিকার অর্থেই ভয়ে ভয়ে আছেন। আইএসের অনেকে তাদের নৈতিক মনোবল ও উদ্দীপনা হারিয়েছে—২০১৪ সালেও যোগ দেওয়ার সময় ছিল। এখন কিছুই নেই। কারণ তারা খেলাফতে এসেছিলেন। কিন্তু তার অনেক কিছুই এখন আর দেখছেন না। এই খেলাফতের অবনতি ঘটছে।’

হাসান হাসানের ধারণা, অনেকে যুদ্ধক্ষেত্রে প্রাণ মারা গেছেন। যারা খেলাফতের উদ্দেশে এসেছিলেন তাদের অর্ধেক চলে গেছেন। যারা আইএসের পক্ষে ছিলেন, কিন্তু লড়াই করেননি তারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন।
আইএসের নিজস্ব অনলাইন সাময়িকী ‘দাবিক’-এ বলা হয়, আইএস এখন তাদের যোদ্ধাদের পিছু হটার জন্য মানসিকভাবে প্রস্তুত করছে। বলছিলেন হাসান হাসান। তিনি বলেন, ‘তারা দলীয় সদস্যদের মরুভূমিতে যুদ্ধ করার ভিডিও দেখাচ্ছে। এসব ভিডিও এখন পর্যন্ত নতুন।’

এখন প্রশ্ন দেখা দিয়েছে, এভাবে এলাকা, যোদ্ধা এবং অর্থ হারিয়ে তারা কোন শক্তি নিয়ে লড়াই করে যাবে?


র‍্যান্ড করপোরেশনের থিংক ট্যাঙ্কের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পলিসি সেন্টারের পরিচালক সেথ জোনস ইরাক ও সিরিয়ায় ইরাকি ও মার্কিন বাহিনীর হামলার পর আইএসের কাছ থেকে পাওয়া কিছু দলিলপত্র নিয়েছে গবেষণা করেছেন। তিনি বলেন, আইএস এমন একটি সংগঠন যারা টার্গেট অনুযায়ী আঘাত হেনে এলাকার দখল নিত।’ তিনি বলেন, ২০১৪ সালে প্রতি মাসে তারা ১৫০ থেকে ২০০ আক্রমণ চালাত। এর দুই বছর পরে ২০১৬ সালে এসে তারা বছরে আক্রমণ করেছে প্রায় ৪০০ টির মতো। সেথ জোনস বলেন, যারা বিশ্বাস করছে শক্তি ক্রমশ কমছে, আইএস এখন সংগঠনের প্রতি বিশ্বস্ত থাকতে তাদের উৎসাহ দিচ্ছে। তারা বোঝাচ্ছে, তারা এখনো তাদের আগের শক্তি বহাল আছে। আইএসের অন্য একটি নথিপত্রের প্রমাণ দিয়ে তিনি বলেন, যেসব দেশ তাদের ওপর আক্রমণ চালাচ্ছে আইএসের লড়াই এখন তাদের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে এবং অস্ট্রেলিয়া) বিরুদ্ধে। আর এগুলো করতেও তাদের অর্থের সংকট পড়ছে।


এখন জঙ্গি সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশে শাখা বিস্তারের চেষ্টা করছে। কিন্তু সেগুলোও হুমকির মুখে রয়েছে। নাইজেরিয়া, আফগানিস্তান, সৌদি আরব, আলজেরিয়া, মিশর এবং ইউরোপের কিছু অংশে তারা শাখা খুলেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এভাবে আইএস আর কত দিন পর্যন্ত তাদের যোদ্ধাদের আক্রমণের জন্য উজ্জীবিত রাখতে পারবে? পতনের মুখে তাদের আক্রমণের সংখ্যাও কমে আসবে।

এখন প্রশ্ন উঠছে কত দিন আইএস তাদের সদস্যদের আদর্শে উদ্বুদ্ধ করতে পারবে? এ ক্ষেত্রে সেথ জোনসের মন্তব্য হলো, এখনই আইএস যে শেষ হয়ে যাবে, তা নয়। তবে শিগগিরই এর পতন ঘটতে চলেছে এমনটাই তিনি মনে করেন।
অনেক বিশেষজ্ঞ মনে করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শহর ইরাকের মসুল এবং সিরিয়ার রাক্কার নিয়ন্ত্রণ আইএস যেকোনো সময় হারাতে পারে। যদি তা-ই ঘটে, তবে তা কবে ঘটবে?


‘সিরিয়া এবং ইরাকে তাদের খেলাফতের আন্দোলন পতনের মুখে থাকা মানেই আইএস এর শেষ নয়।’ এ মন্তব্য ‘আইএসআইএস: এ হিস্ট্রি’ বইয়ের লেখক ফায়াজ গার্জেসের। কারণ হিসাবে তিনি বলেন, আইএস তাদের চিন্তাধারা অন্যান্য জঙ্গিগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিয়েছে। যেমন আল-কায়েদা। আল-কায়েদাও কেবল খেলাফতের কথা বলে না, তারা শহর দখল করে, সীমান্ত মুছে দেয় এবং দুটো দেশকে এক অঞ্চলে পরিণত করে। এর মাধ্যমে অবশ্য জিহাদের বৈশ্বিক সংস্করণ তৈরি হয়েছে। খেলাফতের মডেল জিহাদিদের মন থেকে যেতে আর কত সময় লাগবে? আইএসের সঙ্গে যুক্ত সবাই কবে সংগঠনটি ত্যাগ করবে? এক বছর আগেও কেউ ভাবেনি যে আইএস এত কিছু হারাবে। ভবিষ্যতে অনেক এলাকা আইএসের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে অনেকে আইএস ছেড়ে চলে যাবে। এলাকা বা অঞ্চল ছাড়া কীভাবে টিকে থাকবে আইএস? কাজেই আইএস কি শেষ হতে চলেছে? নাকি এরা খেলাফতের ধারণা হারাবে, না কি সেখান থেকেই নতুন কিছুর অভ্যুত্থান ঘটবে—তা সময়েই বলে দেবে।