আইএস যোদ্ধা হত্যা করায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে যুক্ত হয়ে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হত্যার সন্দেহে নেদারল্যান্ডসের এক সাবেক সেনাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। পরে ছেড়ে দেওয়া হলেও আবার যাতে সিরিয়ায় যেতে না পারেন সে জন্য তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছে। নেদারল্যান্ডসের কৌঁসুলিরা বলেন, ডাচ আইনে ব্যতিক্রম পরিস্থিতি ছাড়া কোনো সেনাকে বলপ্রয়োগের বৈধতা দেওয়া হয়নি। সে হিসেবে কোনো আইএস সদস্যকে হত্যা করার বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। সিরিয়ার সেনা ও কুর্দি মিলিশিয়াদের প্রশিক্ষণ দিতে সে দেশে ডাচ সেনা মোতায়েন রয়েছে। ওই ডাচ সেনা নিজ বাহিনী ত্যাগ করে কুর্দিদের সঙ্গে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কৌঁসুলিরা বলেন, গোপনীয়তা-সংক্রান্ত আইনের কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি। ওই সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না তা তদন্তের পরই ঠিক করা হবে।
বিবিসি