আইএসপ্রধান বাগদাদিকে নিয়ে গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিগোষ্ঠীটির নেতাদের কথিত বৈঠকে আইএসপ্রধান আবু বকর আল বাগদাদির উপস্থিতি নিয়ে গুজব রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরাকি কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। ছবি: এএফপি
জঙ্গিগোষ্ঠীটির নেতাদের কথিত বৈঠকে আইএসপ্রধান আবু বকর আল বাগদাদির উপস্থিতি নিয়ে গুজব রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরাকি কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। ছবি: এএফপি

ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) নেতাদের একটি বৈঠক লক্ষ্য করে গতকাল শনিবার বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী। এতে গোষ্ঠীটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা নিহত হয়েছেন বলে ইরাকি কর্মকর্তারা বলছেন। বৈঠকে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদির উপস্থিতি নিয়ে গুজব রয়েছে।
ইরাকের দুই কর্মকর্তার দাবির বরাত দিয়ে গতকাল দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সীমান্তবর্তী ইরাকের আনবার প্রদেশে আইএসের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক লক্ষ্য করে অন্তত একটি বিমান হামলা হয়েছে।
উভয় কর্মকর্তার দাবি, ওই হামলায় আইএসের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা নিহত হয়েছেন।
জঙ্গিগোষ্ঠীটির নেতাদের ওই বৈঠকে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদির উপস্থিতি এবং হামলায় তাঁর আহত বা নিহত হওয়া নিয়ে গুজব রয়েছে।
যুক্তরাষ্ট্র বা ইরাকের কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। এ ব্যাপারে আইএসও কোনো বিবৃতি দেয়নি।