আইএসপ্রধানের স্ত্রী-ছেলে লেবাননে আটকের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির এক স্ত্রী ও ছেলেকে আটক করার দাবি করেছে লেবাননের সেনাবাহিনী।
আজ মঙ্গলবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সিরিয়া-লেবানন সীমান্ত ক্রসিংয়ে বাগদাদির ওই স্ত্রী ও ছেলেকে আটক করে নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর দাবি, সম্প্রতি বাগদাদির ওই স্ত্রী ও ছেলে সিরিয়া সীমান্ত পার হয়েছেন।
বাগদাদির স্ত্রী ও ছেলে বলে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের নাম ও জাতীয়তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে লেবাননের নিরাপত্তা বাহিনী।
লেবাননের একটি সংবাদপত্র দাবি করেছে, বিদেশি গোয়েন্দাদের সহায়তায় বাগদাদির স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। সন্তানসহ ওই নারী ভুয়া পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন।