আইএসবিরোধিতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব তরুণ-যুবকদের বেশির ভাগই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরোধী। মধ্যপ্রাচ্যে সক্রিয় এই সংগঠনের প্রতি তরুণদের সমর্থন আগের চেয়ে কমছে। এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ৫০ ভাগ তরুণ-যুবকই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সমস্যা হিসেবে মনে করে আইএসকে। গত বছর এমন ভাবনা ছিল তাদের ৩৭ শতাংশের। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান আসদাআ বার্সন-মার্সস্টেলার এই জরিপটি করে। মধ্যপ্রাচ্যের ১৬টি দেশের ১৮ থেকে ২৪ বছর বয়সী সাড়ে তিন হাজার তরুণ-যুবকের ওপর এ জরিপ পরিচালনা করা হয়। মাত্র ১৩ শতাংশ মনে করে আইএস যদি মাত্রাতিরিক্ত সন্ত্রাস বন্ধ করে তবে তারা এই গোষ্ঠীকে সমর্থন করতে পারে। গত বছরের জরিপে এমন ভাবনা ছিল ১৯ শতাংশের মধ্যে।
গার্ডিয়ান