আইএসের ওপর ১৭০০ বোমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাক ও সিরিয়ায় বিস্তৃত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট এক হাজার ৭০০টির বেশি বোমা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানায়, আইএস জঙ্গিদের বিরুদ্ধে ‘অপারেশন ইনহিয়ারেন্ট রিজলভ’ নামের অভিযান চালানো হচ্ছে। এ অভিযানকালে ইরাক ও সিরিয়ায় ৬৩২টি বিমান হামলা চালানো হয়েছে। এতে এক হাজার ৭০০টির বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র ফেলা হয়। গত ৮ আগস্ট ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা শুরু করার পরবর্তী এক মাসের তথ্য এটি।