আইএসের কবজামুক্ত মানবিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবিজ থেকে নাগরিকদের মুক্ত করে নিয়ে আসা হচ্ছে। ছবি: রয়টার্স
মানবিজ থেকে নাগরিকদের মুক্ত করে নিয়ে আসা হচ্ছে। ছবি: রয়টার্স

সিরিয়ার উত্তরাঞ্চলের তুরস্ক সীমান্তবর্তী মানবিজ এলাকায় আইএস পুরোপুরি কোণঠাসা। যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় বাহিনী মানবিজের দখল নিয়েছে।

মানবিজের বেসামরিক নাগরিকদের জিম্মি করে রেখেছিল আইএস। তাদের বেশির ভাগই মুক্ত।

সিরীয় ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) মানবিজ শহরে চূড়ান্ত অভিযান চালাচ্ছে। আইএস জঙ্গিদের শেষ দলটিকেও কোণঠাসা করে ফেলা হয়েছে।

শিশু কোলে মায়েরা যাচ্ছেন। ছবি: রয়টার্স
শিশু কোলে মায়েরা যাচ্ছেন। ছবি: রয়টার্স

মানবিজ মিলিটারি কাউন্সিলে পক্ষ থেকে সারফান দারউইশ রয়টার্সকে বলেন, আইএসের কাছে জিম্মি প্রায় দুই হাজার বেসামরিক নাগরিককে তাঁরা মুক্ত করেছে। তিনি বলেন, মানবিজ এখন পুরোপুরি তাঁদের নিয়ন্ত্রণে।

আইএসের দখলমুক্ত হওয়ার পর আনন্দিত মানবিজের এক বাসিন্দা। ছবি: রয়টার্স
আইএসের দখলমুক্ত হওয়ার পর আনন্দিত মানবিজের এক বাসিন্দা। ছবি: রয়টার্স

বিবিসির খবরে জানা যায়, মার্কিন নেতৃত্বাধীন জোট গত সপ্তাহে জানায়, তারা সেখানকার বেশির ভাগটা নিয়ন্ত্রণে নিয়েছে। সেখানে খুব অল্পসংখ্যক আইএস আছে। এ বছরের মে মাসের শেষ দিক থেকে মানবিজে শুরু হয় এসডিএফের হামলা। তাদের লক্ষ্য তুরস্ক সীমান্তবর্তী এলাকাগুলো আইএসের দখলমুক্ত করা।

আইএসের কাছে জিম্মি মানবিজের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে সিরীয় বাহিনী। ছবি: রয়টার্স
আইএসের কাছে জিম্মি মানবিজের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে সিরীয় বাহিনী। ছবি: রয়টার্স

সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, মানবিজ থেকে ৫০০টি গাড়িতে করে আইএস জঙ্গি ও বেসামরিক নাগরিকদের নিয়ে যাওয়া হচ্ছে।

সিরীয় কুর্দি নেতা সালিহ মুসলিম বলেন, আইএস এখন ইউরোপ ও অন্যান্য এলাকায় অবাধে বিচরণ করতে পারবে না।