আইএসের ঘাঁটি সিরীয় বাহিনীর দখলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় জঙ্গি দল আইএসের ঘাঁটি মানবিজের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধা বাহিনী। প্রায় দুই মাস ধরে অভিযান চালানোর পর আজ শনিবার তারা মানবিজের নিয়ন্ত্রণ নেয়।
এএফপি ও বিবিসির খবরে জানা যায়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দ্য সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) মানবিজের নিয়ন্ত্রণ নিয়েছে। আরও জঙ্গিদের খোঁজে শহরটিতে চিরুনি অভিযান চলছে।
৩১ মে থেকে এসডিএফ মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় মানবিজে অভিযান শুরু করে। একপর্যায়ে এসডিএফ পুরো শহর ঘিরে ফেলে। পরে অভিযান শুরু করে। তবে আইএসের পোঁতা ভূমিমাইন, আত্মঘাতী ও গাড়িবোমা হামলার কারণে তাদের অভিযান ধীরগতিতে চলতে থাকে।
২০১১ সাল থেকে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ২ লাখ ৮০ হাজার মানুষ নিহত ও বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।