আইএসের দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার অস্থিতিশীল উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানে গুলি করে একজনকে হত্যা ও ১১ জনকে আহত করার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিশ্বে জঙ্গিগোষ্ঠীগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট এ কথা বলেছে। গত মঙ্গলবার রাতে এক প্রাচীন দুর্গে ওই হামলা হয়। এ বিষয়ে আইএসকে উদ্ধৃত করে গত বুধবার সাইট বলেছে, ‘খেলাফত’ প্রতিষ্ঠায় নিয়োজিত যোদ্ধারা উত্তর দাগেস্তানের দারবান্ত শহরে রুশ স্পেশাল সার্ভিসের একদল কর্মীর ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা ও কয়েকজনকে আহত করে। গত জুনে আইএস দাগেস্তানে তাদের কার্যক্রম শুরুর কথা ঘোষণা করে।
এএফপি