প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা সিরিয়ায় ‘গণনৃশংসতা’ চালিয়েছে এবং তাদের সদস্য হিসেবে শিশুদের অন্তর্ভুক্ত করেছে। তা ছাড়া দেশটিতে নিজেদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা গোষ্ঠীটির এক ‘সাধারণ ঘটনায়’ পরিণত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এসব অভিযোগ করেন তদন্তকারীরা। এতে বলা হয়, আইএস যোদ্ধারা ১৫ বছর বয়সী কিশোরদেরও শিরশ্ছেদ এবং অঙ্গহানি ও বেত্রাঘাতের মতো শাস্তি দিয়েছে। গত ২০ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে সিরীয় সরকার এবং বিরোধী অন্যান্য গোষ্ঠীর সংঘটিত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের ঘটনার বিস্তারিতও তুলে ধরা হয় প্রতিবেদনটিতে। এএফপি