প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও নৃশংসতা দেখাল জঙ্গি সংগঠন আইএস। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইরাকের সরকারপন্থী একটি শিয়া গোষ্ঠীর চারজন যোদ্ধাকে হাত-পা এক করে শিকলে বেঁধে আগুনে পুড়িয়ে মারছে জঙ্গিরা। আইএস বলেছে, এটা প্রতিশোধ। ওই ভিডিওচিত্রে থাকা মুখোশ পরা এক জঙ্গি বলেন, ‘আজ থেকে আমাদের ওপর যেভাবে আক্রমণ করা হবে, আমরা ঠিক সেভাবে আক্রমণ করব। আমাদের যেভাবে শাস্তি দেওয়া হবে, আমরা সেভাবে শাস্তি দেব।’
এএফপি