আইএসের রাজধানীতে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাকা অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) কমান্ডারেরা। ছবি: রয়টার্স
রাকা অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) কমান্ডারেরা। ছবি: রয়টার্স

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী সিরিয়ার রাকায় অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি ও আরব বাহিনী। তাদের ভাষ্যের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে আইএসবিরোধী এই অভিযানে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) সহায়তা করবে।

আইএস জঙ্গি-অধ্যুষিত এলাকা এড়িয়ে চলতে বেসামরিক লোকজনকে সতর্ক করেছে এসডিএফ।

কুর্দি ও জাতিগত আরব মিলিশিয়াদের এই জোট শহরের উত্তরাংশে অগ্রগতি অর্জন করছে।

রাকা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আইন ইশায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আইএসবিরোধী এই অভিযানের ঘোষণা দেওয়া হয়।

রাকা শহরের উত্তরে এসডিএফের যোদ্ধারা। ছবি: রয়টার্স
রাকা শহরের উত্তরে এসডিএফের যোদ্ধারা। ছবি: রয়টার্স

এসডিএফের এক মুখপাত্র বলেন, রাকা ও এর আশপাশের এলাকা মুক্ত করতে বড় ধরনের যুদ্ধ শুরু হয়েছে।

২০১৪ সালে রাকা দখলের পর শহরটিকে আইএস তাদের খেলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করে।