আইএসের হামলায় ১২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই দফা আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরাকের সঙ্গে সীমান্তে সিরিয়ার আল তানফ এলাকায় গত শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট বিদ্রোহীদের ওপর এসব হামলা চালানো হয়। বিদ্রোহী গোষ্ঠী অসৌদ আল শারকিয়ার একটি সূত্র জানায়, আল তানফের কাছে তাদের একটি ঘাঁটির প্রবেশপথে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত দুজন বিদ্রোহী নিহত হয়। আরও দক্ষিণ-পশ্চিমে রুকবান শরণার্থী শিবিরের কাছে এই বিদ্রোহী গোষ্ঠীরই একটি গাড়িবহরে অন্য হামলাটি চালায় জঙ্গিরা। এতে আরও দুই বিদ্রোহী নিহত হয়। নিহত অন্য আটজন আইএস জঙ্গি বলে দাবি করেছে অসৌদ আল শারকিয়ার ওই সূত্র।
রয়টার্স