আইএসের 'তথ্যমন্ত্রীকে' হত্যার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ‘তথ্যমন্ত্রী’ ওয়াইল আদিল হাসান সালমান আল-ফায়েদ মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে পেন্টাগন দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘ড. ওয়াইল’ নামে পরিচিত আইএসের তথ্যমন্ত্রী ৭ সেপ্টেম্বর সিরিয়ায় তাঁদের কথিত রাজধানী রাকায় নিহত হন। নিহত ফায়েদ আইএসের শিরশ্ছেদ করার যেসব ভিডিও প্রচার করা হতো, সেগুলোর নির্মাণ তদারকি করতেন। তিনি আইএসের অন্যতম নীতিনির্ধারক আবু মোহাম্মদ আল-আদনানির ঘনিষ্ঠ ছিলেন। গত মাসে বিমান হামলায় নিহত হন আদনানি।