আইনপ্রণেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি ইসলামপন্থী সংগঠন হামাসের নির্বাচিত আইনপ্রণেতা মোহাম্মদ আবু তিরকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে’ তাঁকে পশ্চিম তীরের রামাল্লার কাফর আকেব এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে দেশটির সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার জানিয়েছে। আবু তিরকে বিনা অভিযোগে আগেও প্রায় এক বছর আটকে রেখেছিল ইসরায়েল। ২০১২ সালে তিনি মুক্তি পান। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আদামির জানায়, ইসরায়েলে বর্তমানে আটক ফিলিস্তিনি আইনপ্রণেতার সংখ্যা সাত। তাঁদের চারজন হামাস, একজন ফাতাহ ও বাকি দুজন বামপন্থী পপুলার ফ্রন্ট এবং লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) রাজনীতি করেন। ইসরায়েল এসব সংগঠনকে ‘সন্ত্রাসী’ গণ্য করে।
এএফপি