আকামার মেয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে অবস্থানরত বিদেশি কর্মী ও বিনিয়োগকারীদের পাঁচ বছরের জন্য আকামা (বৈধতার কাগজ) দেওয়ার চিন্তাভাবনা করছে দেশটির সরকার। এর আগে এখানকার প্রবাসীরা এক বছরের জন্য আকামা পেতেন। সৌদি আরবে কর্মরত বিদেশি বিনিয়োগকারী ও কর্মীরা সরকারি এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বলছেন, এর ফলে দেশটির অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে। আকামার মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাব দ্রুত বাস্তবায়িত হবে বলে সৌদি সরকারের সূত্র জানিয়েছে। আরব নিউজ