আকিহিতোর সিংহাসন ত্যাগের বিল অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্রাট আকিহিতোর ক্ষমতা ছাড়ার পথ সুগম করার জন্য গতকাল শুক্রবার জাপান সরকার একটি বিল অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে জাপানে প্রায় দুই শ বছরের মধ্যে প্রথমবার কোনো সম্রাটের জীবদ্দশায় সিংহাসন ছাড়ার ঘটনা ঘটতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রিপরিষদ বিলটি অনুমোদনের পর প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিদে সুগা বলেন, বিলটি আলোচনার জন্য পার্লামেন্টে তোলা হবে এবং সম্ভবত শিগগিরই তা আইনে পরিণত হবে। এরপর তিন বছরের মধ্যে সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করতে পারবেন।
এ বছরের শুরুর দিকের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, অসুস্থতার কারণে আকিহিতো আগামী বছরের ডিসেম্বরে পদত্যাগ করতে পারেন। ২০১৯ সালের জানুয়ারিতে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন যুবরাজ নারুহিতো।
সম্রাট আকিহিতো মূত্রথলির ক্যানসারে আক্রান্ত। জাপানে এর আগে ১৮১৭ সালে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগের ঘটনা ঘটেছিল।