আগাম নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিডোনিয়ায় চলমান সহিংসতা বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতায় দেশটির প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি ও বিরোধী নেতা জোরান জায়েভের মধ্যে সমঝোতা হয়েছে। এ সমঝোতা অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আগামী বছরের এপ্রিলের মধ্যে আগাম নির্বাচন হবে। মন্ত্রীরা ভোট জালিয়াতির ষড়যন্ত্র করছেন, এমন খবরের ভিত্তিতে মেসিডোনিয়ায় সম্প্রতি সহিসংতা শুরু হয়। এ ছাড়া গত মাসে সংঘর্ষে পুলিশের আটজন সদস্য ও ১৪ জন আলবেনীয় বংশোদ্ভূত যোদ্ধা নিহত হন। ওই যোদ্ধারা বিচ্ছিন্নতাবাদী বলে অভিযোগ করেছে সরকার। ইইউ জানিয়েছে, আগামী সপ্তাহে ব্রাসেলসে চূড়ান্ত চুক্তি হতে পারে। এ বিষয়ে ইইউর সম্প্রসারণবিষয়ক কমিশনার জোহানেস হান বলেছেন, একটি চূড়ান্ত চুক্তি হলে নেতারা বর্তমান সংকট মোচন করে দেশের আধুনিকায়নের সুযোগ পাবেন। এএফপি