আগামী সপ্তাহে ইরান-বিশ্বশক্তি আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সপ্তাহে ভিয়েনায় ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর পরমাণুবিষয়ক নতুন দফা আলোচনা আবার শুরু হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
ইরান ও ‘পি ফাইভ+ওয়ান’ জোট (চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও জার্মানি) আগামী ২৪ নভেম্বর এ বিষয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য একটি সময়সীমা ঠিক করেছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা এবং দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতানৈক্য না হওয়ায় আলোচনা থমকে আছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারি ওয়েবসাইটে ইরান চুক্তি সই করার আগে আন্তর্জাতিক আলোচকদের মানতে হবে এমন ১১টি বিষয় উল্লেখ করা হয়েছে।