আগুন ধরা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ৩৭০ নিখোঁজ হওয়ার আগে আগুন ধরার ধারণার বিষয়ে সংশয় প্রকাশ করেছে তদন্তকারী অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে মাদাগাস্কারে পাওয়া যায় পাঁচ টুকরো ধ্বংসাবশেষ, যেগুলোর দুটিতে আগুনে পোড়া দাগ ছিল। ওই ধ্বংসাবশেষ পেয়ে প্রথমে ধারণা করা হয়, ফ্লাইট এমএইচ ৩৭০ নিখোঁজের আগে আগুন ধরেছিল। কিন্তু এখন বিমানটির তদন্তকারী কর্তৃপক্ষ বলছে, ওই ধ্বংসাবশেষ এমএইচ ৩৭০ এর ছিল—এমন কোনো প্রমাণ নেই এবং ধ্বংসাবশেষে কোনো পদার্থের কারণে ওই দাগ হয়ে থাকতে পারে, আগুনের জন্য নয়। ২০১৪ সালের মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয় ফ্লাইট এমএইচ ৩৭০।