প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানের রাজধানী তাইপে সিটির একটি বিনোদন পার্কে গত শনিবার রাতে নাচ-গানের অনুষ্ঠান চলাকালে দাহ্য রঙিন পাউডারের বিস্ফোরণে আগুন লেগে আহতের সংখ্যা বেড়ে ৫১৬ জনে দাঁড়িয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৯০ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই অনুষ্ঠানের ব্যবস্থাপক লু চাংজিসহ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গতকাল রোববার। অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারীদের ওপর রঙিন পাউডার ছিটানো হয়। সে সময়ই বিস্ফোরণ ঘটে।
বিবিসি