আগুনে ২০ সদ্যোজাত শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে গতকাল বুধবার আগুনে পুড়ে কমপক্ষে ২০ সদ্যোজাত শিশু মারা গেছে। পশ্চিম বাগদাদের ইয়ারমুক হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। সূত্র জানায়, আগুন লাগার পর ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণেই শিশুরা মূলত দম বন্ধ হয়ে মারা গেছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক খবরে জানা গেছে, বৈদ্যুতিক কারণে আগুন লাগতে পারে। এএফপি