আজ অরুণাচল যাচ্ছেন দালাই লামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দালাই লামা
দালাই লামা

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা আজ সোমবার ভারতের অরুণাচল প্রদেশ সফরে যাচ্ছেন। এরই মধ্যে তিনি আসামের রাজধানী গুয়াহাটি পৌঁছেছেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে চীন দুই দফায় দ্বিপক্ষীয় ‘সম্পর্ক ক্ষতিগ্রস্ত’ হওয়ার হুঁশিয়ারি দিলেও তা কানে তোলেনি নয়াদিল্লি।
চীনের বিরুদ্ধে আন্দোলন ব্যর্থ হওয়ার পর ১৯৫৯-এর ১৭ মার্চ অরুণাচল প্রদেশেরই তাওয়াং হয়ে ভারতে প্রবেশ করেছিলেন দালাই লামা। ভারতের তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁকে অতিথির মর্যাদা দেন। তখন থেকে ভারতেই থাকছেন তিনি।
তিব্বতিদের নেতা শনিবার আসামে পৌঁছানোর পর গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলেন, ‘উত্তর-পূর্ব ভারতে এলেই আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ, চীনা সেনার অত্যাচার থেকে মুক্ত হয়ে জীবনে প্রথম স্বাধীনতা উপভোগ করতে পারি তাওয়াং হয়ে ভারতের মাটি স্পর্শ করার পর।’
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজেজু চীনের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘দালাই লামা সম্মানিত অতিথি। তিনি ভারতের যেকোনো প্রান্তেই যেতে পারেন।’