আট শিশুর রহস্যময় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার কেয়ার্নস নগরের একটি বাড়ি থেকে আট শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছর। এসব শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। আজ শুক্রবার এএফপির খবরে এ কথা জানানো হয়। 
পুলিশ জানায়, ঘটনাস্থলকে একটি অপরাধের স্থান বলে শনাক্ত করে গোয়েন্দা কর্মকর্তারা এর মধ্যে তদন্ত শুরু করেছেন। লাশের সুরতহালের পর পুলিশ ধারণা করছে, নিহত শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছর হবে। এ ঘটনায় এক নারীকে আহত অবস্থায় পাওয়া গেছে। তাঁর বয়স তিরিশের ঘরে। চিকিৎসাধীন ওই নারী তদন্তে পুলিশকে সহায়তা করছেন বলে এবিসি নিউজের খবরে জানানো হয়। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।