প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়া থেকে সাঁতরে নদী পার হয়ে উত্তর কোরিয়ায় প্রবেশের সময় এক মার্কিন নাগরিককে গত মঙ্গলবার আটক করেছে দক্ষিণের নৌবাহিনী। স্থানীয় গণমাধ্যম জানায়, ওই ব্যক্তি বলেছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের জন্য সে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন। ৩০ বছরের কাছাকাছি বয়সের ওই ব্যক্তিকে ক্লান্ত অবস্থায় হান নদীর সীমান্তে পাহারায় নিযুক্ত নৌবাহিনীর সদস্যরা আটক করেন। পর্যটক হিসেবে উত্তর কোরিয়ায় প্রবেশের পর ‘বৈরী কর্মকাণ্ডের’ দায়ে ম্যাথিউ মিলার নামের এক মার্কিন নাগরিকের ছয় বছরের সশ্রম কারাদণ্ড হওয়ার কয়েক দিনের মধ্যে এ ঘটনা ঘটল। রয়টার্স