আটক সবাই মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম তীরের এক ফিলিস্তিনির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আটক সব সন্দেহভাজন ব্যক্তিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছিল, তা জানানো হয়নি। কর্তৃপক্ষ গতকাল সোমবার এ কথা জানিয়েছে। গত ৩১ জুলাই নাবলুস শহরের কাছে দুমা গ্রামের একটি বাড়িতে সন্দেহভাজন উগ্রপন্থী ইহুদি দুর্বৃত্তদের দেওয়া আগুনে দেড় বছর বয়সী একটি শিশু ও তার বাবা নিহত হয়। ইসরায়েলি সেনারা হামলাকারীদের ধরতে গত রোববার গ্রামটিতে অভিযান চালায়। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের এক মুখপাত্র বলেন, রোববার আটক করা সব সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
এএফপি