আত্মঘাতী জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননে গতকাল শনিবার সন্দেহভাজন এক জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের দুই সদস্যসহ আত্মঘাতী হয়েছেন। বাড়িতে সেনা অভিযান চলার সময় বিস্ফোরকপূর্ণ বেল্টের বিস্ফোরণ ঘটান ওই জঙ্গি। ফেরার আসামি মোহাম্মদ হামজাকে পাকড়াওয়ের উদ্দেশ্যে গতকাল উত্তর লেবাননের দেইর আম্মার শহরে সেনা অভিযান চালানো হয়। এ সময় তিনি গ্রেনেড ছোড়েন। একপর্যায়ে হামজা বিস্ফোরণ ঘটালে তিনি নিজে এবং তাঁর মা ও স্ত্রী নিহত হন। সেনাসূত্র জানায়, মোহাম্মদ হামজা উত্তরের শহর ত্রিপোলিতে জঙ্গি তৎপরতার আসামি ছিলেন। আইএসের প্রতি অনুগত একটি সংগঠনের সদস্য ছিলেন তিনি।
রয়টার্স