প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের রাজধানী কাবুলে পুলিশের সদর দপ্তরে গতকাল রোববার সকালে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াসিন খান নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে রক্ষা পেয়েছেন নগর পুলিশপ্রধান জহির জহির। তিনি বলেন, নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে একজন আত্মঘাতী কীভাবে ওই দপ্তরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্লোজসার্কিট ক্যামেরায় ওই ব্যক্তিকে বেসামরিক পোশাক পরা দেখা যায়। জঙ্গি সংগঠন তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
এএফপি