প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে দাফনের একটি অনুষ্ঠানে চালানো আত্মঘাতী হামলায় দুই পুলিশসহ নয়জন নিহত হয়েছে। গতকাল সোমবার দেশটির বাঘলান প্রদেশের বারকা জেলায় সংঘটিত ওই হামলায় ১৮ জন আহত হয়। বাঘলান প্রদেশের পুলিশপ্রধান আমিনুল্লাহ আমরখিল জানান, বাঘলানের এক উপজাতি নেতার দাফনের অনুষ্ঠান ছিল এটি। আত্মঘাতী হামলাকারী পায়ে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল। সাম্প্রতিক সময়ে এলাকাটির নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছিল। আমরখিল বলেন, হামলার লক্ষ্য ছিল সম্ভবত ওই দাফনের অনুষ্ঠানে যোগ দেওয়া শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। তবে তাঁদের সবাই অক্ষত আছেন।
এএফপি