আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের কাছে গতকাল বুধবার রাতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহত ব্যক্তিরা সবাই দেশটির জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল টোলো টিভিতে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাড়িতে করে গণমাধ্যমকর্মীরা বাসায় যাচ্ছিলেন। হামলায় অনেক কর্মী গাড়ির ভেতরেই দগ্ধ হন। বিবিসি জানিয়েছে, হামলায় দূতাবাসের সামান্য ক্ষতি হয়েছে। ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর এটা গণমাধ্যমের ওপর সবচেয়ে বড় হামলা। গত রাত পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এএফপি