প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে গতকাল শনিবার আত্মঘাতী বোমা হামলায় স্থানীয় এক আদিবাসী নেতাসহ অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। কুনারের প্রাদেশিক রাজধানী আসাদাবাদের এক পার্কে মোটরসাইকেলে চড়ে এসে বোমার বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। নিহত ১০ জনের মধ্যে স্থানীয় আদিবাসী নেতা খান জানও রয়েছেন। প্রসঙ্গত, খান জান তালেবানের প্রকাশ্য বিরোধিতাকারী ছিলেন।
এপি