আদালতে দোষী সাব্যস্ত এক ইসরায়েলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি এক তরুণকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নেতৃত্ব দেওয়া এক ইসরায়েলিকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির এক আদালত। ২০১৪ সালে ওই ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার দেওয়া আদেশে আদালত বলেন, ফিলিস্তিনি তরুণ মোহাম্মদ আবু খাদেইরেরকে পিটিয়ে ও পুড়িয়ে মারায় নেতৃত্বদানকারী ওই ব্যক্তি ঘটনার সময় সুস্থ মস্তিষ্কে ছিলেন এবং তিনি তাঁর কর্মকাণ্ডের জন্য দায়ী।
জোসেফ হাইম বেন-ডেভিড (৩১) নামের ওই ব্যক্তি ২০১৪ সালে ফিলিস্তিনি তরুণ মোহাম্মদ আবু খাদেইরের ওপর হামলায় নেতৃত্ব দেন।