প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে পুনরুদ্ধার করতে সামরিক অভিযান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরাক। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে শিয়া আধা সামরিক বাহিনী ‘হাশিদ সাহাবি’র মুখপাত্র আহমেদ আল-আসাদি জানান, শিয়া মিলিশিয়ারাই এ অভিযানের নেতৃত্ব গ্রহণ করেছে। এতে করে সুন্নি-অধ্যুষিত আনবারের বাসিন্দারা অসন্তুষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনবারের রাজধানী রামাদি ১৭ মে দখল করে নেয় আইএস। সে যুদ্ধে ইরাকি বাহিনী সংখ্যায় আইএসের চেয়ে বেশি থাকলেও কয়েক দিন লড়াইয়ের পর তারা পিছু হটে।
রয়টার্স