প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ের গণতন্ত্রকামী বিক্ষোভের সূচনাকারী তিন নেতা আজ বুধবার ‘আত্মসমর্পণ’ করবেন বলে জানিয়েছেন। গতকাল মঙ্গলবার অশ্রুসিক্ত হয়ে এ ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের তাঁরা পথ ছেড়ে দিতে বলেছেন। তবে বিক্ষোভকারীরা এতে হতাশা জানিয়েছেন। রোববার রাতে পুলিশের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দুই নেতা এ ঘোষণা দেন। দুই মাস আগে এ কর্মসূচি শুরুর পর থেকে বেশ কয়েকবার পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ হয়েছে। হংকংয়ের আগামী প্রধান নির্বাহী নির্বাচনে প্রার্থী হতে হলে চীন সরকারের অনুমোদন লাগবে—এ ঘোষণার পর থেকে ওই আন্দোলন শুরু হয়েছিল।
এএফপি