আফগান গোয়েন্দা দপ্তরে তালেবান হামলা, নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে গোয়েন্দা দপ্তরে আজ শনিবার ভোরে গাড়িবোমা হামলা চালিয়েছে তালবান জঙ্গিরা। আত্মঘাতী এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৫ জন।
আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ ভোরে গাড়িবোমার প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে আত্মঘাতী এ হামলা চালানো হয়।
ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে অজ্ঞাতসংখ্যক তালেবান জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলার খবর পাওয়া গেছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক ও সামরিক লোকজন রয়েছে।
হামলার দায় স্বীকার করেছে তালেবান।