আফগান বাহিনীর ওপর ভারী গোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রধান সীমান্তপথ খাইবার পাস এলাকায় আফগান বাহিনীকে লক্ষ করে গতকাল বুধবার ভারী গোলাবর্ষণ করেছেন পাকিস্তানের সেনারা। তবে হতাহতের খবর জানা যায়নি। গত কয়দিনে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হওয়ার পর আফগান বাহিনীর ওপর এই ভারী গোলাবর্ষণ করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে সীমান্তের দুপাশে আটকা পড়েছে হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের এ দুই মিত্র দেশের মধ্যে কখনো নিবিড় সম্পর্ক না থাকলেও গত ১৫ বছরে তা আরও খারাপ হয়েছে।