প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের লাখ লাখ কর্মকর্তা-কর্মচারীকে বেতন দিতে পারছে না তাদের সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল শনিবার জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী মাসের বেতন দিতে দেরি হবে। কারণ, এক মাসের বেতন দেওয়ার জন্য ১১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দরকার। কিন্তু সেই পরিমাণ অর্থ সরকারি কোষাগারে নেই। কোষাগারে এই মুহূর্তে কত আছে, তা তিনি জানাননি। রয়টার্স