আফগানিস্তান ও পাকিস্তানের আইএস নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তান ও পাকিস্তানের আইএস নেতা হাফিজ সাঈদ খান গত মাসে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।
এএফপি ও বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি গর্ডন ট্রোব্রিজ গতকাল শুক্রবার জানান, আফগানিস্তানের নানগরহারে আইএসের অভিযানে সাঈদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২৬ জুলাই সেখানে চালানো মার্কিন বিমান হামলায় তিনি নিহত হন।
হামলার ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। মার্কিন এক কর্মকর্তা বলেন, সাঈদ ড্রোন হামলায় নিহত হয়েছেন।
আফগান গোয়েন্দা সংস্থা বলছে, নানগরহারে চালানো ড্রোন হামলায় সাঈদ খান নিহত হন। আইএসের দাবি, ওই হামলা থেকে তাদের নেতা বেঁচে যান।
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত মাসে শিয়া জনগোষ্ঠীর সমাবেশে আইএসের হামলায় ৮০ জন নিহত ও ২৩০ জন আহত হয়। এর তিন দিন পর হামলা চালায় যুক্তরাষ্ট্র।