আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কুনার প্রদেশে আজ শনিবার সকালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৪০ জন। কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির।

কুনার প্রদেশের গভর্নরের মুখপাত্র গনি মোসামেম এএফপিকে জানান, হামলাকারী মোটরসাইকেলে করে প্রদেশের রাজধানী আসাদাবাদের একটি বাজারে গিয়ে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১০ জন নিহত হন। আহত হন ৪০ জন।

প্রাদেশিক পুলিশের উপপ্রধান সৈয়দ মাকসুদ পাশা নিহতের সংখ্যা ১১ জন বলে জানিয়েছেন।
এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।