আফগানিস্তানে আরেক বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে মার্কিন সেনাদের অবস্থানের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি সই করা এক গোপন আদেশে তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে গত শুক্রবার নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়েছে। খবর এএফপির।
আগের ঘোষণা অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীর মিশনে থাকা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। তবে নিউইয়র্ক টাইমস বলছে, নতুন আদেশের আওতায় ওবামা মার্কিন সেনাদের ২০১৫ সালের পুরোটা আফগানিস্তানে অবস্থানের বিষয়টিকে অনুমোদন করেছেন। এসব সেনা তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।