আফগানিস্তানে খেলার মাঠে আত্মঘাতী হামলা, নিহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জন। আজ রোববার পাক্তিকা প্রদেশের ইয়াহইয়া খেল জেলায় একটি খেলার মাঠে ভলিবল খেলা চলাকালে এই হামলা চালানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, খেলা চলাকালে একজন আত্মঘাতী তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।