আফগানিস্তানে তালেবান হামলায় ১৭ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে তালেবান হামলায় পুলিশের ১৭ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে।

হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধান নবি জান মোল্লাখির বলেন, ‘হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলার একটি পুলিশ চেকপোস্টে বেশ কিছু সশস্ত্র তালেবান হামলা চালায়। এতে পুলিশের ১৭ সদস্য নিহত ও তিনজন আহত হন।’
তবে পুলিশের এক মুখপাত্র জানান, এ হামলার ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।