প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে গতকাল সোমবার পৃথক দুটি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় মারা যান অন্তত ১৪ জন নেপালি। কাবুলের পুলিশ বলেছে, নেপালের নিহত নাগরিকেরা কানাডীয় দূতাবাসে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। গতকাল ভোরে তাঁরা মিনিবাসে চেপে কমৃস্থল দূতাবাসে যাচ্ছিলেন। এক হামলাকারী তাঁদের বাসটিতে হামলা চালালে এ প্রাণহানি ঘটে। এ সময় আহত হন আরও আটজন। পরে তালেবানের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করেন। এদিকে, গতকাল সকালে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জনাকীর্ণ এক বাজারে মোটরসাইকেল বোমার বিস্ফোরণে আরও আটজন নিহত ও ১৮ জন আহত হন। তাঁরা সবাই বেসামরিক লোক বলে তাৎক্ষণিকভাবে জানানো হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।