আফগানিস্তানে পার্লামেন্টে তালেবানদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পার্লামেন্ট ভবনের বাইরে প্রচণ্ড বিস্ফোরণের পর কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। ছবি: রয়টার্স
আফগানিস্তানের পার্লামেন্ট ভবনের বাইরে প্রচণ্ড বিস্ফোরণের পর কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবনে আজ সোমবার প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এবং সংসদ সদস্যরা দৌড়ে সরে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, তালেবান জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের প্রেসিডেন্টের মনোনীত প্রতিরক্ষামন্ত্রীকে পরিচিত করানোর দিনে এই হামলার ঘটনা ঘটে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে এক পোস্টে জানান, ‘বেশ কিছু তালেবান জঙ্গি পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে। সেখানে সংঘর্ষ চলছে।’

কড়া নিরাপত্তার মধ্যেও তালেবান জঙ্গিরা কীভাবে পার্লামেন্টে ঢুকে পড়ল তা নিশ্চিত করতে পারেননি কর্তৃপক্ষ।

কাবুল পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ করিমি বলেন, তাঁরা বিস্ফোরণের ব্যাপারে শুনেছেন। ঘটনাস্থলের দিকে তাঁরা রওনা হয়েছেন।