আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের উত্তরের শহর মাজার-ই-শরিফে আজ রোববার ভারতীয় কনস্যুলেটে বন্দুকধারীরা হামলা চালিয়েছে।
স্থানীয় গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অজ্ঞাত সংখ্যক হামলাকারীরা ভারতীয় কনস্যুলেটের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে। তবে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ওই কনস্যুলেট চত্বরে আটকে পড়া একজন ভারতীয় কর্মকর্তা টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমরা আক্রমণের শিকার হয়েছি। নিরাপত্তাকর্মীদের সঙ্গে হামলাকারীদের লড়াই চলছে।’
ভারতে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে গত শনিবার রাতে সন্ত্রাসীদের হামলার পর আফগানিস্তানে ভারতের কনস্যুলেট ওই হামলার ঘটনা ঘটল।