আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের কাছে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালাবাদ শহরে ভারতীয় কনস্যুলেটের কাছে বিস্ফোরণ হয়েছে। আজ মঙ্গলবার এই বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এএফপির খবরে জানা যায়, সরকারি কর্তৃপক্ষ বলছে, হামলার লক্ষ্য জানা যায়নি। নানগরহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, আবর্জনার পাত্রে ওই বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের সময় ওই এলাকার পাশ দিয়ে পুলিশের একটি গাড়ি যায়। পুলিশের একজন মুখপাত্র বলেন, হামলার লক্ষ্য জানার জন্য তদন্ত চলছে।
গত রোববার আফগানিস্তানের উত্তরের শহর মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেটে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে। ভারতে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে গত শনিবার রাতে সন্ত্রাসীদের হামলার পর আফগানিস্তানে ভারতের কনস্যুলেট ওই হামলার ঘটনা ঘটে।