আফগানিস্তানে মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হারকুলেস সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সি-১৩০ বিমানটি জালালাবাদ বিমানবন্দরে বিধ্বস্ত হয়।
সি-১৩০ একটি সামরিক বিমান। এই বিমান প্রধানত সেনা ও ভারী মালামাল বহনে ব্যবহৃত হয়।
মার্কিন সেনাবাহিনীর কর্নেল ব্রায়ান ট্রিবাস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করতেন। বাকিরা বেসামরিক ঠিকাদার।
দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
আফগানিস্তানে এখনো প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।