আফগানিস্তানে মিনিবাসে বিস্ফোরণে নিহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ সোমবার সকালে একটি মিনিবাসে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসটির আরোহী কারা ছিল, তা এখনো স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তাঁরা বিস্ফোরণের পর হতাহত বেশ কিছু লোকজন দেখেছেন।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশের সদস্য ও জরুরি উদ্ধারকর্মীরা গেছেন।
ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, বাসটিতে সরকারি কর্মচারীরা ছিলেন।
আরেকজনের ভাষ্য, বাসটিতে নেপালি নিরাপত্তা ঠিকাদারেরা ছিলেন।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠীর কাছ থেকে দায় স্বীকারের বিবৃতি আসেনি।