আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের গজনি প্রদেশে একটি মহাসড়কে আজ রোববার দুটি বাস ও জ্বালানি তেলবাহী একটি ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় আহত অন্তত ৭৩ জনকে গজনি প্রদেশে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওই মহাসড়কটি রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের সংযোগ সড়ক। দুর্ঘটনায় গাড়ি তিনটিতেই আগুন ধরে যায়।
প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদউল্লাহ আহমাদি বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গজনি সরকারের মুখপাত্র জাওয়েদ সালাঙ্গি বিবিসিকে বলেন, নথিপত্র থেকে দেখা যায় বাস দুটিতে ১২৫ জন যাত্রী ছিল।